
সিবিকে ডেস্কঃ
করোনা তার ভয়ঙ্কর রূপ দেখিয়েই চলছে। এবার শনাক্তের সব রেকর্ড ভেঙ্গেছে চট্টগ্রামে। গত ২৪ ঘন্টায় (৪ জুলাই) ৫৬৯ জন নতুন করে আক্রান্ত হয়েছে। যা এ যাবৎকালে চট্টগ্রামে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এদিন মারা যান আরও ৫ জন।
মোট ১৬৩৮ জনের নমুনা পরীক্ষায় ৫৬৯ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে মহানগর এলাকায় ৪১৪ জন ও উপজেলায় ১৪৫ জন। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা ৬০ হাজার ৯২৭ জন।
নতুন করে মৃত ৫ জনের মধ্যে নগরে একজন ও উপজেলার ৪ জনসহ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২২ জনে৷
সোমবার মধ্যরাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।
এদিন ১১টি ল্যাবে নমুন পরীক্ষা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৪ জনের মধ্যে ৫৯ জন। সিভাসু ল্যাবে ১৭৪ জনের মধ্যে ৭২ জন। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জনের মধ্যে ৭ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৬৮ জনের মধ্যে ৮০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২১৪ জনের মধ্যে ৫৯ জন, ২০৮ জনের এন্টিজেন টেস্টে ৬৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৯৫ জনের মধ্যে ৩৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৯ জনের মধ্যে ২১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩০ জনের মধ্যে ২১ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১১০ জনের মধ্যে ৬০ জন ও ইম্পেরিয়াল হাসপাতালে ১৯১ জনের মধ্যে ৮০ জনের করোনা পজেটিভ ফল পাওয়া যায়।











