
সিবিকে ক্রীড়া ডেস্কঃ
বাংলাদেশ সর্বশেষ কবে টেস্ট জিতেছে? পরিসংখ্যান ঘেঁটে-ঘুঁটে বের করা গেলো, করোনা শুরুর আগ মুহূর্তে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ঢাকার মাঠে একমাত্র টেস্টের সিরিজে জিম্বাবুয়েকে হারিয়েছে টাইগাররা। ব্যবধান ইনিংস ও ১০৬।
তার আগে বাংলাদেশ বাংলাদেশ হেরেছিল টানা ৫টি টেস্টে। এমনকি আফগানিস্তানের কাছে হারের লজ্জাজনক রেকর্ডও আছে। মাঝে জিম্বাবুয়েকে এক ম্যাচ হারানোর পর বাংলাদেশ খেলেছে আরও ৫টি টেস্ট। হেরেছে চারটিতে এবং ড্র করেছে ১টিতে।
জিম্বাবুয়ের বিপক্ষে যে টেস্ট ম্যাচটি জিতেছিল বাংলাদেশ সেটাতে ছিলেন না সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি কাটাচ্ছিলেন তখন। সাকিব দলে ফেরার পর চলতি বছরের শুরুতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে পেরেছিলেন কেবল।
চট্টগ্রামে অনুষ্ঠিত সেই ম্যাচে চোট পান সাকিব। এরপরই মাঠ থেকে উঠে যেতে হয় এবং ঢাকায় দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। দুর্ভাগ্য, চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের অবস্থানে থেকেও হারতে হয়েছিল। ঢাকায় হেরে ঘরর মাঠে ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছিল।
এরপর যথারীতি নিউজিল্যান্ড সফর। আইপিএল খেলার জন্য সাকিব আল হাসান ছুটি নিলেন। তবে সেখানে কোনো টেস্ট সিরিজ ছিল না। আইপিএলের জন্য সাকিব আর মোস্তাফিজ খেলেননি বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে। সেখানে বাংলাদেশ খেলে এসেছিল দুই ম্যাচের টেস্ট সিরিজ।
এবার জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১ ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের একের পর এক পরাজয়ের পর আশীর্বাদ হিসেবে হাজির হয় জিম্বাবুয়ে। কিন্তু ঘরের মাঠে, হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ে সত্যিই কঠিন এক প্রতিপক্ষ হবে বাংলাদেশের জন্য।
কিন্তু টাইগারদের জন্য স্বস্তির খবর হলো সাকিব আল হাসান রয়েছেন এবার দলে। সাকিবের ফেরা কী তবে বাংলাদেশ দলকে উজ্জীবিত করে তুলতে পারবে? তার আক্রমণাত্মক ব্যাটিং, কার্যকরি স্পিন কী জেতাতে পারবে বাংলাদেশকে?
যদিও ওপেনার তামিম ইকবালকে নিয়ে সংশয় রয়েছে। ম্যাচের আগেরদিনও নিশ্চিত করে বলা সম্ভব হয়নি, তিনি খেলতে পারবেন কি না। বাংলাদেশ সময় আর কিছুক্ষণ পরই (দেড়টা) শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে একমাত্র টেস্ট ম্যাচের সিরিজ।













