মাথায় গুলি চালিয়ে রাঙামাটিতে পুলিশ সদস্যের আত্মহত্যা!

0
2

সিবিকে ডেস্কঃ

রাঙামাটি পুলিশ লাইনে নিজ পিস্তলের গুলিতে কাইয়ুম সরকার নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

কাইয়ুম সরকার জেলা পুলিশ লাইন্সে কনস্টেবল পদে সংযুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন।

তিনি বলেন, শহরের সুখী নীলগঞ্জ এলাকায় নিউ পুলিশ লাইনের ব্যারাকে বৃহস্পতিবার বিকেল শিফটে ডিউটি করার জন্য কনস্টেবল কাইয়ুম অস্ত্র নিয়ে ব্যারাক থেকে বের হয়ে রাস্তায় এই ঘটনা ঘটায়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছি। তার স্ত্রীর সাথেও ছাড়াছাড়ি হয়ে গেছে বলে জেনেছি। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও আছে। তবুও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

আগেস্থানীয় জনগোষ্ঠীর জন্য নগদ আর্থিক সহায়তা কর্মসূচির উদ্বোধন
পরেটেকনাফে ককটেল তৈরির সময় দুই রোহিঙ্গা আটক