উখিয়ায় বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

0
2

উখিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়া পালংখালী ইউনিয়নের নলবনিয়ার চিংড়ি ঘের এলাকায় বিজিবি’র সাথে বদুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। নিহত লুৎফুর রহমান লুতু (৪০) নলবনিয়া গ্রামের জালাল আহমদের ছেলে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল ৫ টার সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, নলবনিয়ার চিংড়ী প্রজেক্ট এলাকায় বিজিবি’র গুলিতে একজন ডাকাত মারা গেছে বলে শুনেছি।

এলাকাবাসি জানান নিহত লুৎফর রহমান লুতু দীর্ঘদিন ধরে ডাকাতি কাজে জড়িত ছিল। পাশাপাশি ইয়াবা কারবারেও সম্পৃক্ত ছিল।

কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র অধিনায়ক আলী হায়দার আজাদ ডাকাত নিহত হওয়ার কথা জানালেও বিস্তারিত পরে জানানো হবে বলে জানান।

আগেভয়াবহ বিপর্যয়ে ইন্দোনেশিয়া, বাড়িঘরে পড়ে আছে লাশ!
পরেকক্সবাজারে ৫০ শয্যা বিশিষ্টি হোপ আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন