ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন ও কিছু কথা

0
6

 

কানন বড়ুয়া বিশালঃ

কক্সবাজার সদর উপজেলা আওতাধীন ঈদগাঁহকে উপজেলা হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। ভৌগোলিক সহ অবকাঠামোগত সার্বিক বিবেচনায় ঈঁদগাহ উপজেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য যথাযথ ছিলো।

বিএনপি সরকার আমলে তৎকালীন যোগাযোগ প্রতিমন্ত্রী ও বর্তমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমদ এ সংক্রান্ত ফাইল প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন। কিন্ত সরকারের মেয়াদ জনিত কারণে ফাইলটি বাস্তবায়ন করতে পারেননি।

পরবর্তীতে ২০১১ সালে কক্সবাজার- ৩ আসনের তৎকালীন সংসদ সদস্য ও বর্তমান বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক জনাব লুৎফুর রহমান কাজল জাতীয় সংসদে কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশন, রামুতে পৌরসভা এবং প্রস্তাবিত ঈদগাহ উপজেলা বাস্তবায়নের উপর জোরালো দাবী নিয়ে বক্তব্য রাখেন।

তাঁর এই বক্তব্যের প্রেক্ষিতে তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী জনাব সৈয়দ আশরাফুল ইসলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

যার ফলশ্রুতিতে সেই ফাইল আজ চূড়ান্ত অনুমোদন পেলো।

এই অনুমোদন নিয়ে আপনারা অনেকেই রাজনীতি করবেন। উন্নয়নের সুনামির অংশ হিসেবে আনন্দ মিছিল, পোস্টার ব্যানার সাঁটাবেন। আবার কেউ কেউ অতি উৎসাহী হয়ে মেজবানীও করবেন।

কিন্তু, বৃহত্তর ঈদগাঁহবাসীর এই ন্যায্যতা পূরণের অগ্রপথিক হিসেবে জনাব সালাহউদ্দিন আহমদ ও জনাব লুৎফুর রহমান কাজল ইতিহাসের অগ্রভাগেই লিপিবদ্ধ থাকবেন।

 

আগেপ্রয়োজনহীন বের হয়ে উখিয়ার ১৬জন গুনলো জরিমানা!
পরেচকরিয়ায় ছোট ভাই লাথি দেয়ায় বড় ভাইয়ের আত্মহত্যা