
জাহেদ হাসান:
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং কচুবুনিয়া রাস্তার মাথা এলাকা থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
আজ (৮ আগস্ট)গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮.৪৫ মিনিটের সময় উখিয়া থানা পুলিশের একটি চৌকস টিম কুতুপালং বাজারের দক্ষিণ পাশে কক্সবাজার টেকনাফ মহাসড়কের কচুবুনিয়া রাস্তার মাথা এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে পরিচালনা করিয়া ৬০ হাজার পিচ ইয়াবাসহ উখিয়ার মরিচ্যা পালং এলাকার মৃত চেহের আলীর পুত্র তাজউদ্দিন (৩৫)কে আটক করে।
আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আহাম্মদ সন্জুর মোরশেদ নিশ্চিত করেছেন।












