সোনাদিয়া চ্যানেল থেকে অস্ত্রসহ ২ জলদস্যু আটক

0
5
সিবিকেঃ

মহেশখালীর সোনাদিয়া চ্যানেল থেকে অস্ত্রসহ দুই জলদস্যুকে আটক করেছে হয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। তাদের কাছ থেকে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের নাজের হোসেনের ছেলে মো. রাশেদ ও আবু তৈয়বের ছেলে মো. মিজান।

রবিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গত ৬ আগস্ট টেকনাফের শাপলাপুরে পশ্চিমে গভীর সমুদ্রে ৫০ জন জেলেসহ ১৫ থেকে ২০ টি মাছ ধরার বোট, তাদের আহরণ করা মাছ আটকে রেখে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে ব্যর্থ হলে জলদস্যুরা তাদের মেরে ফেলার হুমকি দেয়। এর সূত্র ধরে অভিযানে নামে র‌্যাব।

তিনি আরও জানান, গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টায় সোনাদিয়া চ্যানেলে অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব দুই জলদস্যুকে আটক করে। পরে তাদের কাছ থেকে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আগেশরীরে বাঁধা ৩৩ স্বর্ণের বার সহ রোহিঙ্গা ধরা
পরেটেকনাফে পানিতে হাত-বাঁধা অবস্থায় রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার