বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ একদিন বর্তমান প্রজন্মের শিশুরাই গড়বে

0
4
মোহাম্মদ খোরশেদ হেলালি: 
চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস’ ২০২১ পালন করা হয়েছে। সমাজসেবা অধিদফতর এর নির্দেশনা অনুসারে শোকের মাস জুড়ে এই কেন্দ্রের রয়েছে নানা কর্মসূচি। উক্ত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রের বালক ও বালিকা উভয় শাখায় মাসব্যাপী কোরআন খতম ও আলোচনা সভার আয়োজন চলমান রয়েছে। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন নির্ভর শব্দশক্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন এবং নিবাসী শিশুদের মাঝে মিলাদের তবারক ও বিশেষ উন্নতমানের মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হয়। গতকাল রোজ বৃহস্পতিবার দুপুর বারোটায় এ উপলক্ষে বালক শাখার কেন্দ্র মিলনায়তনে উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে এবং ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দে এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন নির্ভর শব্দশক্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মো: ইদ্রিছ মিয়া তালুকদার, ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : মাহবুবুল আলম, নাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন ও ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন অর রশীদ। এডুকেটর মিতা রানী এর স্বাগত বক্তব্যের মধ্যেদিয়ে শুরু হয় শোক দিবসের মাহাত্ম্য নির্ভর আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে নিবাসীদের সামনে তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি শিশুদের উদ্দেশ্যে বলেন- “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ একদিন বর্তমান প্রজন্মের শিশুরাই গড়বে। তাদের হাত ধরে বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করবে।” আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অতঃপর কেন্দ্রের নিবাসী শিশুরা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করে। শিশুদের শোকাবহ কন্ঠে ধ্বনিত হয়- “যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই…”। এছাড়াও এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৫ আগস্ট ভোর পাঁচটায় স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী ও নিবাসী শিশুদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার। অতঃপর সকাল সাড়ে নয়টায় নিবাসী শিশুদের অংশগ্রহণে জাতির পিতা ও তাঁর শহীদ পরিবারবর্গের রূহের শান্তি কামনায় কোরআনখানি সম্পন্ন হয় এবং সকল সাড়ে এগারোটায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আগেচকরিয়ায় নোবেল হত্যাকাণ্ড: আওয়ামী লীগ নেতাসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-৩
পরেচকরিয়ায় কাভার্ডভ্যান চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত, আহত-১