
প্রেস বিজ্ঞপ্তি:
উখিয়ায় করোনা ভাইরাস ও ডেঙ্গু সম্পর্কে সচেতনতা এবং করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিঘর ফাউন্ডেশন’ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। পালং মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠিত সচেতনা বিষয়ক এ সভায় সভাপতিত্ব করেন, অধ্যক্ষ আমিনুল এহেসান মানিক। ‘হাসিঘর ফাউন্ডেশন’ প্রতিষ্টাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাকিল সিকদার ও সিনিয়র সহ-সভাপতি জাকের হোসাইন জাহেদের সহায়তায় বৃহস্পতিবার সকালে পালং মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও করোনা ভাইরাস এবং ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে সচেতনতার প্রচারে লিফলেট বিতরণ করা হয়। মাস্ক ও লিফলেট বিতরণে সহযোগিতা করে, হাসিঘর ফাউন্ডেশন এর উখিয়া ইউনিট।
‘অসহায়ের মুখে হাসি ফোটাবো’ স্লোগানে ‘হাসিঘর ফাউন্ডেশন’ আয়োজিত সচেতনতা বিষয়ক এ সভায় বক্তারা বলেন, করোনা ভাইরাস ও ডেঙ্গু নিয়ে কোন আতংক নয়। এ ভাইরাস কিভাবে ছড়ায় এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনা বাড়াতে হবে, জানতে হবে। মানুষ থেকে মানুষের দেহে এই ভাইরাস কিভাবে ছড়ায়, সে বিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেননি বিশেষজ্ঞরা। তবে সাধারণ কিছুু সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন তারা। করোনা ভাইরাসের বিস্তার এবং প্রাণহানি নিয়ে বিশ্বজুড়ে বেড়েই চলেছে। তাই আমাদের স্বাস্থ্য বিধি মানতে হবে। এ বিষয়ে সচেতনতা ও প্রতিরোধে সতর্কতা অবলম্বন করলে করোনা ভাইরাসে সংক্রমিত হবার সম্ভাবনা কিছুটা হলেও কমে আসবে।
হাসিঘর ফাউন্ডেশন এর সহ-প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদারে সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, পালং মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, মনসুর আহমেদ, খুরশিদা বেগম, হাসিঘর ফাউন্ডেশন এর উখিয়া ইউনিটের সভাপতি মো. সোহেল রানা, সিনিয়র সহ সভাপতি তাহজিদ আবদুল্লাহ রিশাত, সহ-সভাপতি সামির, সহ-সাধারণ সম্পাদক পি এম মোবারক, সাংগঠনিক সম্পাদক মো. আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাইমুন, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাইহান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজ, অর্থ সম্পাদক ইরফাত সামি, ক্রীড়া সম্পাদক সুব্রত বড়ুয়া, সহ ক্রীড়া সম্পাদক দিপ্ত বড়ুয়া হিরো, উন্নয়ন সম্পাদক রিমন বড়ুয়া, ছাত্রবৃত্তি সম্পাদক সাহেদ এইচ জে, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শাহিনা পারভিন, কার্যকরী সদস্য এস এম সাইফুল, মোঃ ইমরান হাসান, পার্থ বড়ুয়া, মোহাম্মদ ইমরান হাসান, সাইফুল ইসলাম প্রমুখ।
হাসিঘর ফাউন্ডেশন এর সহ-প্রতিষ্টাতা ও কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার বলেন, আপনাদের পাড়া প্রতিবেশী কেউ যদি বেশি অসহায় থাকেন, তাহলে হাসিঘর ফাউন্ডেশন এর যেকোন ভলান্টিয়ারের সাথে যোগাযোগ করলে, সকল ভলান্টিয়ারদের পক্ষ থেকে যথাসম্ভব সহায়তা পাঠানো হবে।












