সাতকানিয়ায় ওড়না প্যাঁচিয়ে কিশোরীর আত্মহত্যা

0
8

সিবিকে ডেস্কঃ

সাতকানিয়ায় বাড়ির ছাদের বিমের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে কুনছুমা ছিদ্দীকা হুমাইরা নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। রোববার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালামিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

হুমাইরা ওই এলাকার মোহাম্মদ ইসমাঈল মেয়ে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাবা মায়ের সঙ্গে অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করেছে। লাশটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে, আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আগে৩১ আগস্ট থেকে অস্ত্রশস্ত্র বহন ও মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা
পরেকক্সবাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্যতার মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন