মাঝপথে বন্ধ হয়ে গেল ব্রাজিল-আর্জেন্টিনার খেলা

0
3

স্পোর্টস ডেস্কঃ

কোপা আমেরিকার প্রায় দুই মাস পর বিশ্বকাপ বাছাইপর্বে আবারও মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় শুরু হয় ম্যাচটি। কিন্তু খেলা শুরুর পর চলল মিনিট পাঁচেক। হঠাৎ বন্ধ হয়ে গেল খেলা।

স্বাস্থ্যের ছাড়পত্র দেওয়া নিয়ে ঝামেলায় শেষ অবধি মাঠই ছেড়ে চলে গেছেন আর্জেন্টাইন ফুটবলাররা।

ম্যাচে সমস্যাটা শুরু হয় মূলত ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার চার ফুটবলারের কোয়ারেন্টাইন ইস্যুতে। এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরোদের কোয়ারেন্টাইন শর্ত না মানার অভিযোগ আগে থেকেই করে আসছিল ব্রাজিল।

প্রায় দুই মাসে আগে এঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে সেলেসাওদের হারিয়ে ২৮ বছর পর কোপার শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। তাই এবারের ম্যাচটি ব্রাজিলের জন্য প্রতিশোধেরও।

বিশ্বকাপ বাছাই পর্বে টানা সাত ম্যাচ জিতে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে অজেয় আর্জেন্টিনাও। সব মিলিয়ে হারেনি টানা ২১ ম্যাচে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ৭ ম্যাচে ৭টি জয়ে ২১ পয়েন্ট ব্রাজিলের। অন্যদিকে, সমানসংখ্যক ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‍দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।

আগেরামুতে মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীকে কুপিয়ে জখম
পরেসিনহা হত্যা: চতুর্থ সাক্ষী কামালকে জেরা করছেন ওসি প্রদীপের আইনজীবী