সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন

0
7

সিবিকে ডেস্কঃ

সিআরবি’র প্রাণ-প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নাগরকি সমাজ, চট্টগ্রামের নেতারা। গতকাল বৃহস্পতিবার বিকালে সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রাম আয়োজিত সমাবেশে বক্তারা এই ঘোষণা দেন। সমাবেশে সংগঠনের সদস্য সচিব এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ২০০৮ সালে ডিটেইলড এরিয়া প্ল্যান চূড়ান্ত পূর্বক ডিসেম্বরে প্রজ্ঞাপন জারি করে। তারই ধারাবাহিকতায় মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ গেজেটভুক্ত প্রজ্ঞাপন জারি হয়। যেখানে সিআরবিকে কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, সিআরবিকে প্রোটেকটেড এরিয়া হিসেবে সংরক্ষণের নির্দেশ রয়েছে। সেই হিসেবে সিআরবিকে কমার্শিয়াল ব্যবহারের জন্য অনুমতি দেয়া যাবে না। সিআরবিতে বেসরকারি ব্যবস্থাপনায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণ সংবিধান পরিপন্থী কাজের শামিল। স্থাপনা নির্মাণ সাংবিধানিক আইনের লংঘন। সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে চলমান আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই লড়াই-আন্দোলন চলবে। ছাত্রলীগ নেতা মাহমুমুদুল করিম’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক হোসাইন কবির, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসীন কাজী, যুগ্ম সদস্য সচিব রাশেদ হাসান, স্বপন মজুমদার, আওয়ামী লীগ নেতা হাসান মনসুর, আবৃত্তিকার প্রণব চৌধুরী, এডভোকেট রাশেদুল আলম রাশেদ, আফম মোদাচ্ছের আলী, সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা নুরুল আজিম রনি, নারী নেত্রী হাসিনা আক্তার টুন প্রমুখ।

আগেচলন্ত ট্রাকে উঠে নিরাপত্তাকর্মীকে খুন: চট্টগ্রামে গ্রেপ্তার ১০
পরেনেইমার জাদুতে পেরুকে উড়িয়ে দিল ব্রাজিল