ভাসানচরে স্থানান্তর হবে আরও ৮০ হাজার রোহিঙ্গা

0
8

সিবিকে ডেস্কঃ

ডিসেম্বর মাসের মধ্যে কক্সবাজার থেকে আরো ৮০ হাজার রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর করবে সরকার। অক্টোবরের প্রথম থেকেই পাঠানো শুরু হবে। এদিকে, এই মাস থেকেই ভাসানচরে রোহিঙ্গাদের তত্ত্বাবধানে সম্পৃক্ত হবে জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠান।

২০১৭ সালের আগষ্ট মাসে নতুন করে মিয়ানমার থেকে আসা প্রায় ৮ লাখসহ ১২ লাখেরও বেশী রোহিঙ্গা রয়েছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে। এদের জন্য সেখানে রয়েছে ৩২টি ক্যাম্প।

কক্সবাজারের আর্থ-সামাজিক ভারসাম্য রক্ষায় নোয়াখালীর ভাসানচরে আশ্রয়ণ প্রকল্পে কিছু সংখ্যক রোহিঙ্গাকে অস্থায়ীভাবে স্থানান্তও করছে সরকার। এ পর্যন্ত পাঁচ ধাপে প্রায় ১৯ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। তবে বৈরী আবহাওয়া শুরু হওয়ায়  এখন পর্যন্ত স্থানান্তর বন্ধ রয়েছে। ধাপে ধাপে ডিসেম্বরের মধ্যে বাকি প্রায় ৮০ হাজার রোহিঙ্গা স্থানান্তর করা হবে বলে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব।

কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরগুলোতে সবধরনের ব্যবস্থাপনায় শুরু থেকেই জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। এখন থেকে ভাসানচরের আশ্রয়ণ প্রকল্পেও তারা বিভিন্ন দায়িত্ব পালন করবে।

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে যারা ঝুঁকিপুর্ণ এলাকায় ছিলেন আদেরকেই ভাসানচরে নেয়া হচ্ছে অস্থায়ীভাবে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব।

আগেআফগানিস্তানে তালেবানের ‘ক্ষমতা ও কর্তৃত্ব’ মেনে নিল ভারত
পরেসীমান্তে আর হত্যাকাণ্ড ঘটবে না, কথা দিয়েছে ভারত: ওবায়দুল কাদের