র‌্যাব সদর দপ্তরে নেওয়া হলো ইভ্যালির চেয়ারম্যান-এমডিকে

0
4

সিবিকে ডেস্কঃ

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে হেফাজতে নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে রাসেলের মোহাম্মদপুরের নিলয় কমপ্রিহেনসিভ হোল্ডিংয়ের বাসায় (হাউজ ৫/৫এ, স্যার সৈয়দ রোড) অভিযান শেষে তাদের র‌্যাব হেফাজতে নেওয়া হয়।

 

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইভ্যালি সিইও রাসেলের বাসায় অভিযান শুরু করে র‌্যাব।

অভিযোগের বিষয়ে সিইও এবং তার স্ত্রী ইভ্যালি চেয়ারম্যানকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক তথ্য না পেলে তাদের আটক করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিস্তারিত আসছে…

আগেসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে আইনি নোটিশ
পরেওয়ালটন প্রথম জাতীয় ফুটভলি প্রতিযোগিতা শুরু