উখিয়ায় দেশীয় অস্ত্র সহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

0
6

উখিয়া প্রতিনিধিঃ

উখিয়ায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৩ রাউন্ড গুলি এবং১ টি সুইস গিয়ার ছুরি সহ আব্দু শুক্কুরকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)’র সদস্যরা।
সোমবার দিনগত গভীর রাতে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লক এর শেড ৭ এর ৪ নম্বর রুম থেকে উদ্ধর করা হয়। ধৃত শুক্কুর ৪ নং ব্লকের মাঝি যার এমআরসি নং-৪০২২৯।
এপিবিএন সূত্র জানায়, যৌথ অভিযান চালিয়ে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের মাঝি ব্লক লিডার আব্দু শুক্কুর এর বসতঘর হইতে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এসব উদ্ধার করা হয়।
১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হক বলেন, ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপার্দ করা হয়েছে।
আগেওসি প্রদীপের ফাঁসীর দাবীতে কক্সবাজারে মানববন্ধন
পরেতৃতীয়বারের মতো জয়ী হলেন জাস্টিন ট্রুডো