
মোঃ নুরুল হক সিকদার:
কক্সবাজারের উখিয়ায় ৩ লাখ ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এ-সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আরও চার মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
আটককৃতরা হল- উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী গজুঘােনা-ধামনখালী এলাকার মোঃ সোনা আলির ছেলে আব্দুল মালেক ( ২৭ ) ও অপর জন একই এলাকার মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ ওসমান।
রবিবার(২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজার থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায় , কতিপয় মাদক কারবারী উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজার এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় – বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মালেক ও মােহাম্মদ ওসমান গণি নামে দুইজনকে আটক করে র্যাব সদস্যরা।
এ সময় র্যাব সদস্যদের উপস্থিত টের তাদের আরও চার সহযোগী কৌশলে পালিয়ে যায়। তারা হল ১। মােঃ শাহজাহান ( ৪৫ ) , পিতা- সিরাজুল ইসলাম , সাং- রহমতের বিল ; ২। রবিউল শামীম @ বাবুশ্যা ( ২২ ) , পিতা- আব্দুস সালাম , সাং- দামনখালী ; ৩। কামাল উদ্দিন ( ৩২ ) , পিতা- কলিমুল্লাহ , সাং- রহমতের বিল , ০৪। মােহসেন আলী ( ২৪ ) , পিতা- নুরুল ইসলাম পালিয়ে যায়। তারা সকলেই উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বাসিন্দা।
আটক পরবর্তী উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক আসামীদের হেফাজতে থাকা দুটি বস্তা তল্লাশী করে সর্বমােট তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে , তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যােগসাজসে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে ।
আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ।












