পালংখালী ৮নং ওয়ার্ডে মেম্বার হিসেবে ফয়েজুল ইসলামকে পেতে চান এলাকাবাসী

0
5

মেম্বার হিসেবে ফয়েজুল ইসলামকে পেতে চান এলাকাবাসী

জাহেদ হাসান:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সসভাপতি ও সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক তৃণমূল ছাত্রলীগ নেতাকর্মীদের প্রিয়মুখ ফয়েজুল ইসলাম ফয়েজ।দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন কমিশন সেই প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা ফয়েজুল ইসলাম ফয়েজ পালংখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের প্রতিটি জনপদে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে যাচ্ছেন। জনগনের কল্যাণে সম্ভব সবধরণের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। পাশাপাশি আওয়ামীলীগের নিবেদিত প্রাণ এ সাবেক ছাত্রনেতাকে এবার ৮ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী।

এবারের অনুষ্ঠিতব্য পালংখালী ইউনিয়ন পরিষদ থেকে ৮ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হচ্ছেন তরুণ রাজনীতিবিদ ও সমাজ সেবক ফয়েজুল ইসলাম ফয়েজ। এলাকায় তার বেশ পরিচিতি রয়েছে। এক সময় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন।কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহাম্মদ কমিটির পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সেই সময় থেকে মাঠে ময়দানে আ’লীগের পক্ষে সরব ছিলেন। আপাদ মস্তক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এলাকায় ব্যবসা বাণিজ্য নিয়ে জীবিকায়ন করেন। ফয়েজুল ইসলামের পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মেম্বার পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠিতা সভাপতি। তিনি ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের নিবেদিত প্রাণ ও ত্যাগী নেতা।যার হাত ধরে পালংখালীতে আওয়ামীলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু’র আদর্শ বুকে ধারন করে রাজপথ খাপিয়ে আওয়ামীলীগের সোনালি দিন ফিরিয়ে এনেছিল।দলের জন্য ঝরিয়েছিল গায়ের রক্ত, সয্য করেছিলেন অগণিত অত্যাচার ও শিকার হয়েছিলেন নানান ষড়যন্ত্রের।

এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য উদার ছিলেন ফয়েজ এর পিতা। পিতার যোগ্য সন্তান হিসেবে ফয়েজও দেশ ও মাতৃকার জন্য কাজ করার দৃঢ় সংকল্প বদ্ধ হয়েছেন। ইতিমধ্যে ফয়েজ এর অনুপ্রেরণায় অনেক কাজ হচ্ছে গ্রামে। মানুষকে অর্থ সহায়তা, রাস্তাঘাটের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন ফয়েজুল ইসলাম। আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম ও আনুসাংগিক ব্যয়ও বহন করতে কার্পন্যবোধ করেননা। মন মানসিকতা নিয়ে তিনি মাঠে নেমেছেন। পালংখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাধারণ ভোটাররা জানান, আসলে আমরা পরিবর্তনের পক্ষে।ফয়েজ পরোপকারী ও প্রশংসনীয় ব্যক্তি। সর্বজন স্নেহাষ্পদ ও গ্রহনযোগ্য এমন তারুণ্যকে নিয়ে আমরা এলাকা সাজাতে চাই।

এ ব্যাপারে সম্ভাব্য মেম্বার প্রার্থী সাবেক ছাত্রনেতা ফয়েজুল ইসলাম ফয়েজ বলেন, আমি সেই ছাত্র জীবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ভ্যানগার্ড হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছে। আওয়ামীলীগের দুর্দিন দু:সময়ে সকল আন্দোলন সংগ্রামে অবিচল থেকেছি। আমার বিশ্বাস এলাকাবাসী এলাকার উন্নয়ন ও পুনরায় এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে অযোগ্য ব্যক্তি কে বিতাড়িত করে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন। তিনি বলেন, আমি এলাকার সর্বসাধারণের সেবা করতে চাই। মানুষের কাছে পৌছতে চাই। তাই নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হয়েছি। আমার ঘোষনা, আমি হবে গরীবের আস্থা ও বিশ্বাসের ঠিকানা। পরিশেষে আমি প্রিয় এলাকাবাসীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে চলমান উন্নয়ন অগ্রযাত্রার পক্ষে অবিচল থাকার অনুরোধ জানাচ্ছি।

আগেসব রাজনৈতিক দলের ঐক্যে নতুন কমিশন হওয়া উচিত: সিইসি
পরেমুনিয়া হত্যা মামলায় হাইকোর্টে গিয়েও জামিন পাননি বসুন্ধরার এমডি