
ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকায় কৃষক হত্যার প্রতিবাদ করতে গিয়ে আটক হলেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি ও দেশটির সাবেক জাতীয় ক্রিকেটার নভজোৎ সিং সিধু।
সোমবার সকাল থেকে পাঞ্জাবের কয়েকজন কংগ্রেস নেতা ও বিধায়ককে নিয়ে চণ্ডীগড়ের রাজভবনের বাইরে অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন সিধু। দুপুরে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের পুলিশ তাদের আটক করে।
এর আগে রবিবার লখিমপুরে নিহত কৃষকদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে পুলিশ।













