মেরিন ড্রাইভে দুই গৃহবধূসহ আটক ৪, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

0
5

সিবিকেঃ

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে মাদক পাচারে জড়িত ৪ নারী-পুরুষকে আটক করেছে টেকনাফ ২ বিজিবি সদস্যরা। এ সময় উদ্ধার করা হয়েছে ৫০ হাজার ইয়াবা ও নগদ টাকা।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- টেকনাফ সদর ইউপি মধ্যম গোদারবিল এলাকার মো. আলী আহমদের ছেলে মো. জিহাবুল (২৪), হ্নীলা ইউপি জাদিমোরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৬ এর বাসিন্দা মৃত সাকেরের ছেলে মো. রবিউল আলম (২০), টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকার মো. নুর ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (২৮), মো. মনির আহমদের স্ত্রী হাসিনা বেগম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি বলেন, ইয়াবাসহ আটক চার মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আগেকক্সবাজার শহরে রিসোর্ট থেকে ১২ তরুণ-তরুণী আটক
পরেউখিয়ায় সুপারির বাম্পার ফলন