উখিয়ায় ‘আরসা কমান্ডার’ সেলিমসহ ৮ রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার

0
10

উখিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার কথিত কমান্ডার সেলিম প্রকাশ মাস্টার সেলিমসহ ৮ রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এসময় তাদের কাছ থেকে দা, হাসুয়া, শাবল সিমকার্ড, মোবাইল ফোন ও নোট বুক উদ্ধার করা হয়।

সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাকিরা হলো— এনায়েত উল্লাহ (২০), মো. আরিফ উল্লাহ (২৩), নুর মোহাম্মদ (২৯),  রফিক(২১), মো. রফিক (২৫), ফিরোজ মিয়া (২২) ও আব্দুল আমিন(২৮)।

৮-এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো. কামরান হোসেন বলেন, উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় একদল রোহিঙ্গা সন্ত্রাসী দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে জামতলী ক্যাম্পের ব্লক-ডি/১৩ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।

আগেলামায় বজ্রপাতে প্রাণ গেল ২ জনের
পরেছাত্রলীগ নেতা ও সংবাদকর্মী শিমুলকে ষড়যন্ত্রমূলক মামলার আসামী করার প্রতিবাদে মানববন্ধন