চাকমারকুলে জনতার বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ: আনারস মার্কার প্রার্থী নুরুল আলম

0
9

 

নিজস্ব প্রতিবেদকঃ

চাকমারকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরিক কমিটির মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও তরুণ শিল্পপতি এইচ এম নুরুল আলম  বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। বুধবার এলাকায় প্রচারণাকালে আবাল বৃদ্ধ বনিতার ঢল নেমে আসে।

এ সময় তিনি বলেন, চাকমারকুলবাসীর মার্কা আনারস, উন্নয়নের মার্কা আনারস। জনতার একাগ্রতা-উচ্ছাস এরিই প্রমান বহন করে। ইনশাল্লাহ

চাকমারকুলে জনতার বিজয় সুনিশ্চিত।

তিনি আরো বলেন ‘আমার কোনো চাওয়া-পাওয়া নেই। এলাকার উন্নয়ন এবং মানুষের মুখে হাসি ফোটানোই একমাত্র লক্ষ্য।’

তিনি নিজের  জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান। এ সময় তিনি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

বুধবার সকাল থেকে বিকেল অবধি চাকমারকুলের বিভিন্ন ওয়ার্ডে তিনি গণসংযোগ করেন।

 

 

আগেইসলামাবাদেই হচ্ছে ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স
পরেসেন্টমার্টিনে এক জালে ধরা পড়লো ৬ লাখ টাকার লাল কোরাল