চাকমারকুলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ব্যবসায়ী গিয়াস উদ্দিন কোম্পানীর আর্থিক সহায়তা

0
5

 

আবুল কাশেম সাগর,রামু
রামুর চাকমারকুলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ নয় পরিবারের পাশে দাড়িয়েছে চাকমারকুলের সুশীল সমাজ ও রামু উপজেলা প্রশাসন।
শনিবার রাত ৮টায় রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ১ নং ওয়ার্ভডের আলী হোসেন সিকদার পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬ বসতবাড়ি পুড়ে আনুমানিক ২০ লাখ টাকার মত ক্ষয়- ক্ষতি হয়েছে।
এ দূর্ঘটনায় পরনের কাপড় ছাড়া বাড়ি থেকে কিছু বের করতে পারেনি আসহায় পরিবার।
রাতে অগ্নিকান্ড স্থল পরিদর্শন করে রামু উপজেলা প্রশাসন থেকে ১৮ বাইন টেউটিন, শুকনা খাবার, কম্বল ও স্থানীয়দের সার্বিক সহযোগিতায় দেয়া হয় খাবারসহ বিভিন্ন সামগ্রী।

এদিকে রবিবার সকলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসতবাড়ির পুড়াস্তুপ স্থানীয়দের সহযোগিতায় পরিস্কার পরিচ্ছন্ন করেছে ইয়ুথ ফেন্ডস্ সোসাইটির সদস্যরা।
সরজমিন পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে জানা গেছে, অগ্নিকান্ড পরবর্তী থেতে সার্বিকভাবে খোঁজখবর নিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে যোগাযোগ রেখে সহযোগিতা করে যাচ্ছেন কক্সবাজার পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, চাকামারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রামুর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গিয়াস উদ্দিন কোম্পানী, বেলাল উদ্দিন মেম্বার, তরুণ সমাজ সেবক সালাহ উদ্দিন।

ক্ষতিগ্রস্থ বসতবাড়ি পূন নির্মানের জন্য ক্ষতিগ্রস্থ নয় পরিবারকে দুই লাখ টাকার ইট, বালি, সিমেন্ট প্রদান করেছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গিয়াস উদ্দিন কোম্পানী।
তিনি জানান, ক্ষতিগ্রস্থরা খুবই আসহায় দরিদ্র পরিবার। তারা আমাদের নানাদের জমিতে বসবাস করে আসছে।
ইতিমধ্যে যা সহযোগিতা আমরা দিয়েছে তা চাহিদার চেয়ে অপ্রতুল। তাদের স্থায়ী বসতঘর নির্মাণে আরও অর্থের প্রয়োজন রয়েছে।
ক্ষতিগ্রস্থ বসতবাড়ি পরির্দশন ও প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে রামু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য সরকারীভাবে আর্থিক সহায়তার আশ্বাস দেয়ার পাশাপাশি আসহায় পরিবারকে সহায়তার জন্য সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

আগেঅনিয়মের অভিযোগে সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম কার্যনির্বাহীর দুই সদস্যের পদত্যাগ
পরেসন্ত্রাসীদের গুলিতে আহত শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলামের মৃত্যু