
ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁওয়ের শীর্ষ ডাকাত ইব্রাহিমকে গ্রেফতার করছে পুলিশ ।
সোমবার ( ১৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে মেহেরঘোনা ক্লাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে । সে ঈদগাহ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ মেহেরঘোনা এলাকার বাসিন্দা।
জানাযায়, ঈদগাও থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হালিমের নির্দেশে এ এস আই ইব্রাহিম ও এ এস আই রশিদের নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে বর্নিত এলাকা থেকে তাকে গ্রেফতার করে। অফিসার ইনচার্জ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
এলাকার লোকজন জানান,কালা ইব্রাহিম অপহরণসহ কয়েকটি মামলার জেল ফেরত আসামী।ডাকাতি, গরু চুরি, দোকান চুরি, জবর দখলসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকে এই কালা ইব্রাহিম। তাকে গ্রেফতার করায় এলাকার লোকজনের মাঝে স্বস্তি বিরাজ করছে।













