উখিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

0
5

উখিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর (২৬) নামে এক ব্যক্তি মারা গেছে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব। শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টায় উপজেলার বালুখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আজ রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল।

পূর্বকোণকে তিনি বলেন, শনিবার দিবাগত রাত পৌণে ১টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের একটি দল বালুখালী এলাকায় অভিযানে যায়। এসময় কিছু মাদক ব্যবসায়ী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এ পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক যুবককে উদ্ধার করা হয়েছে। এসময় তার পাশ থেকে অস্ত্রসহ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, তার নামে মাদকের মামলাসহ ৬ টি মামলা রয়েছে। আগস্ট মাসে তার বাসায় মাদক বিক্রির ২৬ লাখ টাকা উদ্ধার করে র‌্যাব। কয়েকদিন আগেও তার আরেক ভাইকে ১ লাখ ইয়াবাসহ আটক করা হয়েছিল।

আগেলটারীতে জেল থেকে মুক্তি, প্রতারক চক্রের ফাঁদে কয়েদীর পরিবার
পরেবাসে ছাত্র-ছাত্রী ও দাঁড়ানো যাত্রীদের হাফ ভাড়া দাবী নয় অধিকার : যাত্রী কল্যাণ সমিতি