উখিয়ায় গণটিকা কেন্দ্রে ব্যাপক সাড়া, ৯ হাজার ৫১৬ জনের কোভিড ভ্যাকসিন গ্রহণ 

0
10

ফারুক আহমদ, উখিয়া 
করোনা ভাইরাস প্রতিরোধে  উখিয়া গণটিকা কার্যক্রমে  ব্যাপক সাড়া মিলেছে। গতকাল  বৃহস্পতিবার একদিনেই ৯ হাজার ৫ শত ১৬ জন কোন ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিজাম উদ্দিন আহমদ।
তিনি  আরও জানান ,  উপজেলার পাঁচটি ইউনিয়নে  ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত  অস্থায়ী টিকাদান কেন্দ্রে গিয়ে  ১৮ বছরের ঊর্ধ্বে  নারী পুরুষ     ভ্যাকসিন  গ্রহণ করেছেন ।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন  বলেছেন  প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রান্তিক  এলাকার বিশাল  জনগোষ্ঠীকে  করোনা ভ্যাকসিন এর আওতায় আনতে  ইউনিয়ন  ও ওয়ার্ড পর্যায়ে  ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু করেন ।
উক্ত কর্মসূচির আলোকে  উপজেলার পাঁচটি ইউনিয়ন যথাক্রমে রাজাপালং হলদিয়াপালং  রত্নাপালং  জালিয়াপালং  ও পালংখালী ইউনিয়নের  ২০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ী  গণ টিকা কেন্দ্র চালু করা হয় ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক  মেডিকেল অফিসার  ডাক্তার  মহি উদ্দিন মহিন  জানান  সরকারি নির্দেশনা অনুযায়ী  গণ টিকা কর্মসূচি  বাস্তবায়নে  স্বাস্থ্য বিভাগ  নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।
করোনার ফোকাল পার্সন   ডাক্তার  এহেসান উল্লাহ  সিকদার  জানান ,  স্বাস্থ্য বিভাগের  গঠিত মেডিকেল  টিম  গণ টিকা কার্যক্রমে  দায়িত্ব পালন করছেন ।
উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স  সূত্রে জানা গেছে গতকাল  কক্সবাজার সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমানের নেতৃত্বে  একটি প্রতিনিধি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  পরিদর্শন করেন ।  এসময় তিনি   কোভিড নাইন্টিন  টিকাদান কেন্দ্র সহ  বিভিন্ন সেবাসমূহ পর্যবেক্ষণ করেন । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা   রন্জন বড়ুয়া রাজন   পরিদর্শনে আসা প্রতিনিধি দলকে  স্বাগত জানান।

আগেভূমিকম্পে কাঁপলো দেশ
পরেরাষ্ট্রপতি ক্ষমা করলে বিদেশ যেতে পারেন খালেদা জিয়া : হানিফ