লোহাগাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

0
3

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সাইয়েম নামে ১২ বছরের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইয়েম চুনতি তাজভীদুল কুরআন হিফজখানা ও একাডেমির হেফজ বিভাগের ছাত্র। সে চুনতি বাগান পাড়া এলাকার কামাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ডভ্যান বাইসাইকেলে থাকা সাইয়েমকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সাইয়েম।

নিহতের বাবা কামাল উদ্দিন সওদাগর বলেন, অসুস্থতার কারণে সাইয়েম মাদরাসা থেকে ছুটিতে আসে বাড়িতে। বিকেরে বাড়ির মিস্ত্রির সাইকেল নিয়ে কখন বের হয়ে গেছে আমরা কেউ জানতাম না।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রব জানান, ঘটনার খবর পেয়ে থানা পুলিশেন এটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে সুরতহাল শেষ করেছে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আগেপেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু
পরেচকরিয়ায় মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত