ভারতের ১০ উইকেটের সবগুলো নিয়ে বিরল অর্জন এজাজের

0
4

স্পোর্টস ডেস্কঃ

এতোটা হয়তো কল্পনাও করেননি নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। প্রথমবারের মতো নিজের জন্মস্থান মুম্বাইয়ে টেস্ট খেলতে নেমে ইতিহাসের পাতায় ঢুকে গেলেন এ কিউই স্পিনার।

ক্রিকেট ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে দশ উইকেট নিলেন এজাজ। ভারতের বিপক্ষে ওয়াংখেড়ে টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভার বোলিং করে ১১৯ রান খরচায় এজাজের শিকার পুরো দশটি উইকেট।

ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলের পর তৃতীয় বোলার হিসেবে এ কীর্তি গড়লেন তিনি।

ভারত প্রথম দিন শেষ করেছিল ৪ উইকেটে ২২১ রান নিয়ে। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের চারটি উইকেটই শিকার করেছিলেন এজাজ। দ্বিতীয় দিন ভারত দাঁড়াতেই পারেনি তার সামনে। মায়াঙ্ক আগারওয়াল ১৫০ ও অক্ষর পেটেল ৫২ রান করে সাজঘরে ফিরলে খেই হারিয়ে ফেলে ভারত। ১০৯.৫ ওভার বল করে গুটিয়ে যায় ৩২৫ রানে।

১০ উইকেট পেতে এজাজকে বল করতে হয়েছে ৪৭.৫ ওভার। ইংল্যান্ডের স্পিনার ল্যাকার ১০ উইকেট পেয়েছিলেন ৫১.২ ওভার বল করে। পাকিস্তানের বিপক্ষে কুম্বলের অবশ্য লেগেছিল মাত্র ২৬.৩ ওভার।

টেস্ট ইতিহাসে ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি আছে এই তিনজনেরই। ইনিংসে ৯টি উইকেট শিকারের রেকর্ড আছে ১৭ জনের। বাংলাদেশের তাইজুল ইসলাম ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেট পেয়েছিলেন, যা টেস্ট ইতিহাসের সেরা বোলিং ফিগারের তালিকায় ৩৩তম।

উল্লেখ্য- ভারতের সব উইকেট শিকার করার ইনিংসে এজাজের বোলিং ফিগার এমন- ৪৭.৫-১২-১১৯-১০

আগেবাঁকখালী নদী দখল, প্যারাবন ধ্বংস: ১০ জনের বিরুদ্ধে মামলা
পরে২ শর্তে হাফ ভাড়া মিলবে চট্টগ্রামেও, শেষমেশ সিদ্ধান্তে পরিবহন মালিকরা