পুলিশ হেফাজত থেকে পালালো রোহিঙ্গা আসামি, তিন পুলিশ বরখাস্ত

0
10

 

সিবিকে ডেস্কঃ

চট্টগ্রাম আদালতে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন মাদক মামলার আসামি রোহিঙ্গা নাগরিক আবুল কালাম (২৫)। রোববার (০৫ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর কর্তব্যে অবহেলার দায়ে নগরের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার এক কর্মকর্তা ও দুই কনস্টেবলসহ মোট তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে নগর পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আমিনুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ (রোববার) সকালে কোতোয়ালি থানার কদমতলী মোড় থেকে আবুল কালামকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে একহাজার ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। এরপর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর বিকেলে অন্যান্য আসামির সঙ্গে তাকে আদালতে পাঠানো হয়। আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় কাগজপত্র জমা দিয়ে তাকে হাজতে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় কৌশলে পালিয়ে যান আসামি আবুল কালাম।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, আদালত থেকে আসামি পলায়নের ঘটনায় কোতোয়ালি থানার এক এসআইসহ মোট তিন পুলিশ সদস্যকে সামায়িক বরখাস্ত করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আসামি পলায়নের ক্ষেত্রে কারও গাফিলতি আছে কি না তদন্ত করতে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

আগেরামুতে চেতনানাশক খাইয়ে ও মারধর করে টমটম ছিনতাই
পরেকোটি কোটি টাকা প্রতারণা! মুম্বাই বিমানবন্দরে আটক অভিনেত্রী জ্যাকুলিন