থাইংখালীতে ২ টি ড্রেজার মেশিন জব্দ সহ ২৮ টি বালুর পয়েন্ট বন্ধ করে দিয়েছে বনবিভাগ

0
4
ফারুক  আহমদ, উখিয়া 
উখিয়া বন বিভাগ থাইংখালীতে  সাড়াশি অভিযান চালিয়ে ২টি অবৈধ ঘর উচ্ছেদ  সহ ২টি ড্রেজার মেশিন জব্দ ও ২৮ টি  অবৈধ বালু উত্তোলনের পয়েন্ট বন্ধ করে দিয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর )  কক্সবাজার  দক্ষিণ বন বিভাগের  বিভাগীয়  বন কর্মকর্তার নির্দেশে   পালং খালী  ইউনিয়নের  থাইং খালী বন বিট এলাকায়  এ অভিযান পরিচালনা করা হয় ।
কক্সবাজার  দক্ষিণ বন বিভাগের  সহকারী  বন সংরক্ষক মোহাম্মদ  আনিসুল  রহমান ও উখিয়া  রেঞ্জ  কর্মকর্তা  গাজী  শফিউল আলমের নেতৃত্বে  একদল বন কর্মী থাইংখালী  এলাকার বিভিন্ন  স্হানে  অভিযান চালিয়ে  সরকারি  বন ভূমিতে  গড়ে উঠা ২ টি অবৈধ  স্হাপনা গুড়িয়ে দিয়ে  উচ্ছেদ  করা হয় । এ সময় সিমেন্টের তৈরী  ৪০ টি  পিলার ভেঙে  ফেলা হয়েছে।
উখিয়া  রেঞ্জ  কর্মকর্তা  গাজী শফিউল আলম জানান  খাল ও ছরা থেকে   অবৈধ ভাবে  বালু উত্তোলন  করায় ২৮ টি বালির স্তুুপ বন্ধ  করে দেয়া হয় ।  শুধু তাই নই  ২৩ মন লবণ ছিটিয়ে   শত শত  ঘন ফুট  বালুর গুণগত মান ধ্বংস করা হয়েছে  । উখিয়া  বন বিভাগের  রেঞ্জ  কর্মকর্তা আরো   জানান,    সরকারী  রাজস্ব  ফাঁকি দিয়ে  অবৈধ  ভাবে  বালু উত্তোলন  করার সময়  ২ টি  ড্রেজার মেশিন  জব্দ করা হয়েছে ।
 দায়িত্বশীল সূত্রে জানা গেছে ,   থাইংখালী বিট কর্মকর্তা   মোঃ রাকিব হোসেন  সহ  ওয়ালাপালং, বিট কর্মকর্তা,দোছড়ি, বিট কর্মকর্তা  ভালুকিয়া এবং,সিপিজি  টিমের সদ‍স‍্য, ইআরটি টিমের সদস‍্য  সহ  ৬৫  জনের টহল টিমের সমন্বয়ে   এ  অভিযান পরিচালনা করা হয় ।
  বন বিভাগ সূত্রে  জানা গেছে  এ ব্যয়পারে   ১৮ পিওআর মামলা দায়ের করা হয়েছে।
আগেচাকমারকুল মাদ্রাসা ছাত্রের রহস্যজনক নিখোঁজ, অপহরণের অভিযোগ
পরেদেশ ছাড়লেন ডা. মুরাদ