উখিয়ায় অস্ত্র ও গুলি সহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

0
4

উখিয়া প্রতিনিধিঃ

কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ৩ জন সন্ত্রাসীকে আটক করেছে। ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন মধুরছড়া ক্যাম্পের সদস্যরা সোমবার ভোররাতে ক্যাম্প-৪, ব্লক-ই-১৪ এর জোবায়ের মোহাম্মদের বসতঘর থেকে তাদেরকে আটক করে। এসময় তাদের শরীরে তল্লাশী চালিয়ে একটি দেশীয় তৈরী ও দুইটি কার্টুজ উদ্ধার করেন। ধৃতরা হচ্ছে জোবায়ের মোহাম্মদ (২২), মোঃ আয়াছ (২২) ও আয়াত উল্লাহ (২৫)।
৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক সোমবার রাত সাড়ে ৯টার দিকে জানান, অস্ত্র সহ কয়েকজন সন্ত্রাসীর অবস্থানের খবরে সেখানে অভিযান চালানো হয়। এসময় পালানোর সময় ৩ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়। ধৃতরা তথাকথিত আরসার সদস্য বলেও জানান তিনি।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জব্দ অস্ত্রসহ আটকদের উখিয়া থানায় সোপর্দ করে মামলার প্রক্রিয়া চলছে।

আগে‘নিভৃতে নিসর্গ’ পার্ককে আধুনিক মানের গড়ে তোলা হবে: পর্যটন সচিব
পরে‘কর্তৃত্ব’ ফলানো নেতাদের বাদ দেবে আওয়ামী লীগ