রামুর রাজারকুলে টি-২০ ক্রিকেট ও ডাংগুলি টূর্ণামেন্ট উদ্বোধন

0
4

আবুল কাশেম সাগর,রামু

রামুর রাজারকুলে টি-২০ ক্রিকেট ও ডাংগুলি টূর্ণামেন্ট’২১-২২ এর শুভ উদ্বোধন হয়েছে। ২০ ডিসেম্বর সোমবার বিকালে পশ্চিম সিকদার পাড়া সংলগ্ন মাঠে দি কিংস অব রাজারকুল আয়োজিত টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী। ক্রীড়াবিদ হামিদুল হকের সভাপতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব দিদারুল আলম, শাহাব উদ্দিন, জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী দিনে খোন্দকার পাড়া ক্রিকেট একাদশ তেচ্ছিপুল ব্যাট করতে গিয়ে ৫৫ রানে অলআউট হয়ে যায়। অপরদিকে স্বপ্নতারা জুয়েলার্স ক্রিকেট একাদশ, পঞ্জেঘানা ৫৬ রানের টার্গেট ভাঙতে ৪ ওবার ৪ বলে দুই উইকেটের বিনিময়ে ৫৬ রান তুলে নেয়। স্বপ্নতারা জুয়েলার্স ক্রিকেট একাদশ ৮ উইকেটে জয় লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ৬ উইকেট নিয়ে স্বপ্নতারা জুয়েলার্স ক্রিকেট একাদশের খেলোয়াড় জনি।
টূর্ণামেন্ট আয়োজকরা জানান, খেলা চলবে নক আউট নিয়মে। খেলায় ষোলটি টিম জমা পড়েছে এবং ৪ গ্রুপে খেলা অনুষ্ঠিত হবে।

আগেমোজাম্মেল হক, হাজী ছিদ্দিক আহমদ ও জহির সিকদারের কবর জিয়ারতে জেলা শ্রমিকলীগ
পরেশিক্ষা কর্মকর্তাকে চড়, এবার সেই পৌর মেয়র বরখাস্ত