উখিয়ায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, উৎকন্ঠিত শিক্ষার্থীরা 

0
4
নিজস্ব প্রতিনিধি,উখিয়া  
উখিয়ায়  উম্মে হাবিবা (১৫) নামের নবম শ্রেণীর  এক  মাদ্রাসার ছাত্রীকে অপহরণ  করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
এ ঘটনায়  মাদ্রাসার শিক্ষার্থী  শিক্ষক  ও অভিভাবকদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে।
গত শনিবার  ১ জানুয়ারী  সকালে মাদ্রাসা যাওয়ার পথে  চিহ্নিত দুর্বৃত্তরা  জোরপূর্বক সিএনজিতে  উঠিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে  গতকাল ২ জানুয়ারী  রবিবার  উখিয়া থানায়  অপহৃতার পিতা রহমত উল্লাহ  বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন  বলে জানা গেছে।
মাদ্রাসার সুপার  হাফেজ লোকমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , চিহ্নিত  দূর্বত্তরা  ছাত্রী উম্মে হাবিবা কে  জোর পূর্বক  অপহরণ  করেছে । অপহৃত   ছাত্রীকে দ্রুত উদ্ধার  করে অপহরণকারীদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্হা গ্রহন করার জন্য থানার পুলিশের নিকট জোর দাবী জানিয়েন।
থানায় লিখিত এজাহারে উল্লেখ করেছে , উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা উম্মে সালমা (রাঃ) বালিকা মাদ্রাসার নবম শ্রেণির  ছাত্রী উম্মে হাবিবা গত শনিবার সকালে মাদ্রাসার যাওয়ার জন্য বের হন।
১ নম্বর ওয়ার্ডে পূর্ব মরিচ্যা কাঠালিয়া নামক স্থানে পৌঁছলে কয়েক জন দূর্বত্ত গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে সিএনজিতে উঠিয়ে দ্রুত  অপহরণ করে নিয়ে যায়।
বড় ভাই  ইমরান হোসেন ইমন জানান, রাজা পালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া গ্রামের মৃত জাফর আলমের পুত্র  আরমান হোসেন  জয় নামক এক যুবকের নেতৃত্বে কয়েক জন বখাটে মিলে  আমার মাদ্রাসা  পড়ুয়া  কিশোরী বোনকে অপহরণ  করে  গোপন আস্তানায় আটকিয়ে  রেখেছেন ।
মা  নাছিমা আক্তার ও পিতা রহমত উল্লাহ পুলিশ  সহ আইন শৃঙ্খলা বাহিনীর নিকট অপহৃত মেয়েকে অপহরণ কারীর কবল থেকে উদ্ধার করার জন্য  আকুল আবেদন জানিয়েছেন ।
আগেনাইক্ষ্যংছড়িতে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা
পরেকক্সবাজারে দলবদ্ধ ‘ধর্ষণ’: বিচারবিভাগীয় তদন্ত চেয়ে রিট