রামু সাবেক ফুটবল খেলোয়াড়দের কাছে ১-০ গোলে হেরেছে লাকসাম সোনালী অতীত ফুটবল ক্লাব

0
3

 

নিজস্ব প্রতিবেদক, রামু

সাবেক খেলোয়াড়দের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে রামুতে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় কুমিল্লার লাকসাম সোনালী অতীত ফুটবল ক্লাব বনাম রামু সাবেক ফুটবল খেলোয়াড় সমিতির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

দু’দল দুর্দান্ত খেললেও হেরে যায় লাকসাম সোনালী অতীত ফুটবল ক্লাব। ১-০ গোলে জয় পায় রামু সাবেক ফুটবল খেলোয়াড় সমিতি। খেলার মাঠে দু’দলের খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্যতায় আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেন দর্শকরা। অনুকরণীয় এ উদ্যোগ নবীন-প্রবীন ফুটবল খেলোয়াড়সহ সবার নজর কেড়েছে।

রামু ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়ার সভাপতিত্বে ও রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপনের পরিচালনায় এ প্রীতিম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে রামু সাবেক ফুটবল খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নির্বাহী পরিচালক কিশোর বড়ুয়া, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, ডাকঘর কর্মকর্তা বিমল বড়ুয়া, সাবেক কৃতি ফুটবলার শামশুল আলম, ব্যুমকেশ বড়ুয়া বুনু, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছা সেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুগ্ম-সম্পাদক আবুবক্কর ছিদ্দিক, সাংবাদিক সোয়েব সাঈদ প্রমুখ।

রামু সাবেক ফুটবল খেলোয়াড় সমিতি আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে খেলোয়াড় পরিচিতি অনুষ্ঠানে অতিথিরা বলেন, কুমিল্লা ও রামুর ফুটবল খেলোয়াড়দের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক উন্নয়নে আজকের প্রীতি ম্যাচ অনন্য ভূমিকা রাখবে। এই প্রীতি ফুটবল ম্যাচে জয়-পরাজয় বড় বিষয় নয়। এ ফুটবল ম্যাচটি কুমিল্লা ও রামুর মধ্যে ভ্রাতৃত্ব এবং সৌহার্দের মেলবন্ধনকে আরো শক্ত করবে। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

খেলায় উভয় দলের সাবেক ফুটবল খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্যতা দেখিয়েছে। প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে প্রাণপণ চেষ্টা করে রামু সাবেক ফুটবল খেলোয়াড় সমিতির মুকুট বড়ুয়া একটি দুর্দান্ত গোল করে খেলাকে ১-০ গোলে এগিয়ে নেয়। কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি লাকসাম সোনালী অতীত ফুটবল ক্লাব।

খেলা পরিচালনা করেন, রেফারি ওমর ফারুক। মাসুম, সহকারী রেফারি নুরুল কবির ও বিপুল দাশ। খেলার ধারাভাষ্যকার ছিলেন, বিপ্লব মল্লিক।

খেলার অন্যতম আয়োজক সুপন বড়ুয়া শিপন বলেন, ‘দুই অঞ্চলের সাবেক কৃতি ফুটবল খেলোয়াড়দের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এ প্রীতি ফুটবল আয়োজন করা হয়। এ আয়োজন উপলক্ষে রামুতে উৎসব আমেজ তৈরি হয়। সবাই খেলা উপভোগ করেন।

লাকসাম সোনালী অতীত ফুটবল ক্লাবের খেলোয়াড়: অনিক (গোলরক্ষক), জাহাঙ্গীর (অধিনায়ক), রবিউল, হুমায়ুন, স্বপন, এহেসান, ওয়াহাব মাহিন, তপন, মনির, সুমন, ফারুক, কাদের, শামীম।
রামু সাবেক ফুটবল খেলোয়াড় সমিতির খেলোয়াড়:,
কাকন বড়ুয়া ও অভি বড়ুয়া (গোলরক্ষক), রূপায়ণ, বিপ্লব, ফরিদ, টিটু, জিটু, সুমন, প্রবাল, বাবু, চম্পক, রিটু, কাজল, আহমদ, মুকুট, পাখি, কমল, শিপন, বিকাশ।

আগেবৃহস্পতিবার কক্সবাজারে ১৫৫ জনের করোনা শনাক্ত
পরে২৪ ঘণ্টায় দেশে ১১৪৩৪ জনের করোনা শনাক্ত , মৃত্যু ১২