
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙিয়েছেন ড. জাফর ইকবাল ও ইয়াসমিন হক। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান তারা। অনশন ভাঙলেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
ড. জাফর ইকবাল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষক।













