ঈদগাঁওতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই- ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন

0
6

 

শেফাইল উদ্দিন:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় দুই বশতবাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । রবিবার (৬ ফেব্রুয়ারি) ভোর দুইটার দিকে ঈদগাঁও ইউনিয়নের চাঁন্দেরঘোনা কাটামোরা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়,চান্দেরঘোনা কাটামোরা নামক স্থানে প্রবাসী সাদ্দাম ও আবুল হোসনের বাড়ীতে রাতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী এগিয়ে এসে অগ্নি নির্বাপনকাজে অংশ নেয়।
এরপর খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস ষ্টেশন থেকে অগ্নি নির্বাপক টীম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই এ দুই বশতবাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
সাবেক মেম্বার সেলিম জানান, গতকাল সন্ধ্যায় গরুর গোয়ালঘরে মশা নিধনের জন্য খড়ের আগুন ধরানো হয়। এ আগুনের রেশ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। এসময় খাদ্যসামগ্রী, কম্বল, মাস্ক ও পরনের গরম কাপড়সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি সবকিছু পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারকে একটি বাড়ি, অপর পরিবারকে সংস্কারের জন্যে টিন দেওয়ার আশ্বাস দেন। ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলম ঘটনা স্থল পরিদর্শন করেন।

আগেরামু ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প উদ্বোধন 
পরেলতা মঙ্গেশকরের জীবনের আলোচিত যত ঘটনা