উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

0
5
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন লেগেছে; আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।
শুক্রবার দুপুর সোয়া ১ টায় উখিয়ার উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে বলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ এবং আগুনে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়ে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পানেনি তিনি।
শরীফুল বলেন, শুক্রবার দুপুর সোয়া ১ টায় কক্সবাজার-টেকনাফ লাগোয়া উখিয়া উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ক্যাম্পটির বেশ কিছু স্থাপনা পুড়ে গেছে। ঘটনর পরপরই উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও কক্সবাজার ও টেকনাফ থেকে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট রওনা দিয়েছে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ এবং কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
শরীফুল জানান, ফায়ার সার্ভিস কর্মিদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক, এপিবিএন পুলিশ ও সাধারণ মানুষ আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে  যাচ্ছে।
আর ফায়ার সার্ভিস উখিয়া স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ ইমদাদ বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত আগুন নেভানোর কাজ করছি। আরও বেশ কয়েকটি ইউনিটকে খবর দেয়া হয়েছে, তারাও আগুন নেভাতে ক্যাম্প পৌছাচ্ছে। এখন আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছি, পরে সব জানানো হবে।
আগেভারতে আটক ৮৮ জেলেকে ফিরিয়ে আনতে আলোচনা অব্যাহত : আশেক উল্লাহ রফিক এমপি
পরেসেন্টমার্টিনগামী বে- ওয়ান জাহাজের ইঞ্জিনে আগুন, প্রাণে বাঁচলেন হাজারো যাত্রী