একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা

0
4
সিবিকে ডেস্কঃ
বান্দরবানের রুমায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতরা হলেন- আবু পাড়ার প্রধান লংরুই ম্রো (৬৫), তার ছেলে রুংথুই ম্রো (৪২), লেংরুং ম্রো (৩৮), মেনওয়াই ম্রো (২৯) ও রিংরাও ম্রো (২৬)।শুক্রবার ভোরে উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম বলেন, বাবা-ছেলেসহ পাঁচ জনকে কুপিয়ে হত্যা করেছে বলে খবর পেয়েছি।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এরপর বিস্তারিত জানানো যাবে।
আগেসেন্টমার্টিনগামী বে- ওয়ান জাহাজের ইঞ্জিনে আগুন, প্রাণে বাঁচলেন হাজারো যাত্রী
পরেরামু উখিয়ারঘোনা তা’লিমুল কুরআন মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত