উখিয়ায় মা- শিশুর পুষ্টি বিষয়ক লার্নিং অ্যান্ড  শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

0
4
ফারুক আহমদ, উখিয়া 
কক্সবাজার  জেলার উখিয়া উপজেলায় কমিউনিটি ভিত্তিক তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা (সিম্যাম)  কর্মসূচির বার্ষিক প্রোগ্রাম  আপডেট  এন্ড লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ  আজ বৃহস্পতিবার (৩ মার্চ) উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স  মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।
 উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার (এসিএফ) এর সার্বিক সহযোগিতায় আয়োজিত বার্ষিক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন  উখিয়া  উপজেলা পরিষদ চেয়ারম্যান  অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী । এতে সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ রনজন বড়ুয়া রাজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন মোহাম্মদ  ইউছুফ ও উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার I
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক  মেডিকেল অফিসার  ডাক্তার  মহি উদ্দিন মহিনের  সঞ্চালনায়   কর্মশালায় বক্তব্য  রাখেন   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  মেডিকেল অফিসার  ডাক্তার  এহসান উল্লাহ সিকদার,  উপজেলা  শিক্ষা কর্মকর্তা  গুলশান আরা  বেগম ,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  শিরিন ইসলাম,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত  বদরুল আলম । এছাড়াও আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এগেইনস্ট হাঙ্গার (এসিএফ) এর  ইফতেখার আহমেদ (সিনিয়র ম্যানেজার), মোঃ মশিউর রহমান (ম্যানেজার -সিম্যাম), ইসরার আহমেদ (সারভিলেন্স ম্যানেজার) এবং জ্যৈষ্ঠ প্রকল্প কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন ও মোঃ আসাদুজ্জামান।
এছাড়াও সিম্যাম কর্মসুচি বাস্তবায়নকারী সহযোগি স্থানীয় বেসরকারী সংস্থা শেড এর  প্রকল্প সমন্বয়কারী মোঃ মাসুদ রানা,  সুজিত বনিক (ডেপুটি প্রকল্প সমন্বয়কারী) ও  রমজান আলী (উপজেলা নিউট্রিশন কোওর্ডিনেটর)।
উক্ত কর্মশালায়  গর্ভবতী ও দুগ্ধদানকারী মা ও শিশুদের  অপুষ্টিজনিত  রোগ প্রতিরোধ ,  নিরাপদ ও পুষ্টিকর  খাদ্য  সহ বিদ্যালয়ে   শিক্ষার্থীর পুষ্টি  বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয় । পাশাপাশি উপস্থিত সকলেই এসিএফ ও ডব্লিউএফপি এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় শেড কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি ভিত্তিক তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা প্রকল্প ও মা ও শিশুর পুষ্টি পরিস্থিতির উন্নয়ন  (আইএমসিএন) প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন।
আগেবাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবে মেতেছে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র
পরেপেকুয়ার পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান, কারিগর গ্রেপ্তার র‌্যাবের হাতে