সৌদিতে একদিনে সর্বোচ্চ ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

0
13

অনলাইন ডেস্কঃ

সৌদি আরবে একদিনে সর্বোচ্চ ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। গত বছর দেশটিতে মোট ৬৭ জন, ২০২০ সালে ২৭ জন এবং ২০১৬ সালে একদিনে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

শনিবার (১২ মার্চ) সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এসপিএ বলছে, ৮১ জনের সবাই সন্ত্রাসবাদ থেকে বিপথগামিতা, এরকম নানা ‘জঘন্য অপরাধে’ জড়িত ছিল। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ইসলামিক স্টেট গোষ্ঠী, আল কায়েদা, হুতি বিদ্রোহী গোষ্ঠীর সদস্য ছিল। এদের মধ্যে ইয়েমেন এবং সিরিয়ার নাগরিকও রয়েছে।

অভিযুক্তরা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনায় হামলার পরিকল্পনা অথবা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্যবস্তু বানানো অথবা হত্যা অথবা দেশে অস্ত্রপাচার করেছিল বলে এসপিএর প্রতিবেদনে জানানো হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর করা ৮১ জনের মধ্যে ৭৩ জনই সৌদি আরবের নাগরিক। এছাড়া সাতজন ইয়েমেন এবং একজন সিরিয়ার নাগরিক।

আগেএপিপি এডভোকেট মোহাম্মদ বখতিয়ার আর নেই
পরেটেকনাফের জিয়ারুল ইয়াবাসহ অাটক