উখিয়ায় সাড়ে ১১ লাখ টাকাসহ এক রোহিঙ্গা আটক

0
7
উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে সাড়ে ১১ লাখ টাকাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কুতুপালং ক্যাম্পের পুলিশ।

সোমবার দুপুর ১২টার দিকে তাকে আটক করে। তার নাম  কামাল হোসেন (৪০)। তার এমআরসি নং-৬৩০৩৪।

তিনি কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের ব্লক-এ, শেড-৪৩ এর মৃত আবুল কাশেমের ছেলে।সাড়ে ১১ লাখ টাকার বৈধ কোনো উৎস দেখাতে না পারায় তাকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি মো. নাইমুল হক।

আগেউখিয়া ও রামুর সৈকতে ১৮৫টি কচ্ছপের বাচ্চা অবমুক্ত
পরেসাংবাদিক আজিম নিহাদকে হেনস্থা: পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি