ঈদগাঁওতে মসজিদে যাওয়ার পথে ছুরিকাঘাতে যুবক খুন

0
7

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পথে  ছুরিকাঘাতে তারেকুল ইসলাম (১৭) নামে এক যুবক নিহত হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) ভোর রাতে ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ি এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তারেকুল ইসলাম ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদর পাড়া এলাকার মৃত ছগির আহমদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর জানান, দীর্ঘদিন যাবত তারেক উক্ত এলাকার দিবা ব্রিক ফিল্ডের পশ্চিমপার্শ্বে একটি দোকান করে আসছিল। সোমবার ভোররাতে সেহরি খেয়ে সে ফজরের নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। এরপরই সে ছুরিকাঘাতে খুনের শিকার হয়। পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের শরীরের তিন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শনকারী ঈদগাঁও থানার এসআই শামীম জানান, পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এ খুনের প্রকৃত রহস্য কি বলা যাচ্ছে না।

আগেপবিত্র রমজান উপলক্ষ্যে রামুর দূর্গম জনপদে ডাকভাঙ্গা বাংলাদেশ এর খাদ্য সামগ্রী বিতরণ 
পরেটেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা