রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের হামলায় মাঝিসহ ২ জন গুলিবিদ্ধ

0
9

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মৌলভী মিজান ও শাহেদ গ্রুপের সন্ত্রাসী হামলায় সাব-মাঝিসহ দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। এসময় কুপিয়ে জখম করা হয়েছে আরো একজনকে।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

তারা হলেন— মো. হোসেন ওরফে কালাবদা ও নুর বশর। এরমধ্যে কালাবদা রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্ট এর সাব-মাঝি। আহত অপরজনের নাম-ঠিকানা জানা যায়নি।

রোহিঙ্গা ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮ টার দিকে ১০ থেকে ১৫ জন সশস্ত্র সন্ত্রাসী রোহিঙ্গা ক্যাম্প-২ এর ওয়েস্টের সাব-মাঝি কালাবদার ওপর হামলা চালায়। এসময় কালাবদা ও নুর বশরকে গুলি করে এবং তাদের সাথে থাকা অপর একজনকে কুপিয়ে আহত করে। পরে তাদেরকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে স্থানীয় কয়েকজন হাসপাতালে কালাবদার মৃত্যু হয়েছে দাবি করলেও ক্যাম্পে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী তা নিশ্চিত করতে পারেনি।

রোহিঙ্গারা দাবি করেন, ওই ক্যাম্পের সন্ত্রাসী গ্রুপের প্রধান মৌলভী মিজান ও শাহেদের নেতৃত্বে ১২ থেকে ১৫ জন সন্ত্রাসী এ হামলা চালিয়েছে।

উখিয়া থানার ওসি সনজুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়েছি। প্রাথমিকভাবে জেনেছি গুলিবিদ্ধ হয়েছে। তবে মৃত্যুর খবর এখনো আসেনি।

আগেফরিদগঞ্জের ইউএনও হলেন রামুর মেয়ে তাসলিমুন নেছা
পরেনারী নির্যাতন মামলার ওয়ারেন্টভক্ত আসামী তারেক বেপরোয়া