উখিয়ায় রোহিঙ্গার ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন

0
3

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জাহিদ উল্লাহ নামে এক রোহিঙ্গাকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত জাহিদ উল্লাহ রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মো. সলিমের ছেলে। খুনে অভিযুক্ত আনিসুল হক একই ক্যাম্পের সি-১ ব্লকের  হাশিম উল্লাহর ছেলে। তারা দুজনই রাজমিস্ত্রির কাজ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

স্থানীয় রোহিঙ্গাসূত্রে জানা যায়, এনজিও সংস্থা হেলভেটাসের ‘ডিজাস্টার রিস্ক রিডাকশন’ প্রোগ্রামে রাজমিস্ত্রী জাহিদ উল্লাহ’র নেতৃত্বে দৈনিক মজুরিতে কাজ করেন আনিসসহ আরো কয়েকজন রোহিঙ্গা যুবক। কিন্তু সেখানে টানা কয়েকদিনের মজুরি বকেয়া পড়ে যায়৷

পরে বুধবার দুপুরে বকেয়া টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়৷ এক পর্যায়ে জাহিদ উল্লাহকে ছুরিকাঘাত করে আনিস। পরে তাকে মুমূর্ষু অবস্থায় এনজিও সংস্থা এফএইচ এর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করে।

আগেপ্রাথমিকের নিয়োগ পরীক্ষা ২২ এপ্রিল, ২০ মে ও ৩ জুন
পরেশহরে দুই ছিনতাইকারীসহ ১০ জন গ্রেফতার