দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবেন তাহেরী

0
4

সিবিকে ডেস্কঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত ধর্মীয় বক্তা মুফতী মুহম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী। এছাড়া, বিভিন্ন ওয়াজ মাহফিলে তার দেওয়া বক্তব্যকে খন্ডিত ও বিকৃতভাবে উপস্থাপনকারী ইউটিউবারদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন তাহেরী।

দাওয়াতে ঈমানী বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতী তাহেরী জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তিনি অংশ নেবেন। বিগত একাদশ নির্বাচনে তিনি  স্বতন্ত্র প্রার্থী হয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে নির্বাচন করেছিলেন। সেবার তাহেরীর প্রতীক ছিল ডাব। এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন তিনি।

তাহেরী বলেন, সময় হলেই সবকিছু বোঝা যাবে। যেসব ইউটিউবাররা ওয়াজ মাহফিলে তার বক্তব্য খন্ডিত আকারে উপস্থাপন করছেন। তাদের বিরুদ্ধে শীঘ্রই আইনী ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, দাওয়াতে ঈমানি বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতী মুহম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরী।

২০১৮ সালের ডিসেম্বরে জিকিরের সময় নেচে-গেয়ে ‘বসেন বসেন, বইসা যান’ বলায় সমালোচিত হন তাহেরী। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তৈরি হয়ে নানা ট্রল ও ভিডিও। এরপর কিছুদিন ওয়াজ বন্ধ রেখেছিলেন তিনি। সম্প্রতি ফের আলোচনায় এলেন এই বক্তা।

ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরী সুফিধারার আলেম হিসেবে পরিচিত।

আগেমহেশখালীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক
পরেনিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় এক নম্বর আসামি বিএনপি নেতা