উখিয়ায় পর্নোগ্রাফি মামলায় একই পরিবারের ৪ জন গ্রেপ্তার

0
8

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় এক নারীকে বিবস্ত্র করে অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যার দিকে উখিয়ার সীমান্তবর্তী ঘুমধুমের বেতবুনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো— বেতবুনিয়া এলাকার মৃত কবির ড্রাইভারের ছেলে শাহিন আলম ছোটন (২২), মোস্তফা কামাল (৪০) ও মেয়ে প্রিয়া মনি (২৮) এবং স্ত্রী ফাতেমা বেগম (৫৫)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদ জানান, গত ২২ এপ্রিল রাতে ভুক্তভোগী এক নারী প্রমাণ সাপেক্ষে উখিয়া থানায় পর্নোগ্রাফি আইনে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালত পাঠানো হয়েছে।

আগেরামু প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত 
পরেকক্সবাজারে আরও ৮৬৭ পরিবার পাকা ঘর-জমি পাচ্ছেন