সাঙ্গু নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

0
4

সিবিকে ডেস্কঃ

চট্টগ্রামের চন্দনাইশে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. আলামিন ইসলাম খোকন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে দোহাজারী পৌরসভার লালুটিয়া চর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলামিন দোহাজারী পৌরসভার কিল্লাপাড়া এলাকার মো. ওয়াসিমের ছেলে। সে রায়জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।

নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে সবার অজান্তে সহপাঠীদের নিয়ে বাড়ির পাশ্ববর্তী সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় শিশু আলামিন। এক পর্যায়ে স্থানীয় কৃষকেরা শিশুটিকে উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

দোহাজারী হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) রুমি দাশ বলেন, ‘আজ (মঙ্গলবার) দুপুর পৌনে ২টার দিকে পানিতে পড়ে যাওয়া শিশু আলামিনকে হাসপাতালে আনেন তার স্বজনেরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

আগেরামুর কাউয়ারখোপে যুবলীগের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পরের‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ