এবার দুর্নীতি মামলায় সু চির ৫ বছর কারাদণ্ড

0
10

আন্তর্জাতিক ডেস্কঃ

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সামরিক জান্তার আদালত তাকে এ কারাদণ্ড দিয়েছে। এ নিয়ে মোট ১১ বছরের সাজা হলো সু চির।

আজ বুধবার (২৭ এপ্রিল) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

মিয়ানমারের নেত্রী সু চির বিরুদ্ধে দুর্নীতির যে ১১টি অভিযোগ এনেছে দেশটির সামরিক জান্তা, তার মধ্যে প্রথম মামলার সাজার রায় এল আজ। আরও ১০টি মামলা এখনও বিচারাধীন আছে।

প্রসঙ্গত, ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে জান্তা সরকার। বন্দি করা হয় দেশটির নেত্রী অং সান সু চিসহ তার দলের শীর্ষ নেতাদের। এরপর শান্তিতে নোবেলজয়ী এ নেত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে সামরিক সরকার মামলা দায়ের করে।

দুর্নীতি, নির্বাচনী আইন ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের লঙ্ঘনসহ তার বিরুদ্ধে কমপক্ষে ১৮ টি অপরাধের অভিযোগ আনা হয়েছে, যা দোষী প্রমাণিত হলে সু চির প্রায় ১৯০ বছর কারাদণ্ড হতে পারে।

আগেজেলায় প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’ পেলেন ৮৬৭ পরিবার
পরেরামুতে চালককে হাত-পা বেঁধে উপর্যূপুরি ছুরিকাঘাতে হত্যা করে টমটম ছিনতাই