উখিয়ায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৬ রোহিঙ্গা

0
5

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের চুলার আগুনে একই পরিবারের চার জনসহ ৬ জন রোহিঙ্গা দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) সকাল ৮ টায় ক্যাম্প ১/ইস্ট এর ব্লক-ডি ৪ এ রোহিঙ্গা নুর আলমের ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারা বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মো. নাইমুল হক।
তিনি জানান, রান্না করতে গিয়ে গ্যাসের পাইপ ছুটে ঘরে আগুন ধরে যায়। এতে নুর আলম, তার স্ত্রী, দুই ছেলে এবং পাশের ঘর থেকে দেখতে আসা দুই জনসহ ছয় জন অগ্নিদগ্ধ হয়। আগুনে শেডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

আগেরামুতে কৃষি বিভাগের মাঠ দিবস পালিত
পরেজেলায় একের পর এক সাংবাদিকদের উপর হামলা আরইউসির গভীর উদ্বেগ প্রকাশ