টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

0
6
টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে ৭ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন-আবু আহমেদের ছেলে সোনা মিয়া (২৮)। তিনি ক্যাম্প ২২-এর ব্লক-এ/৩ বাসিন্দা। অপরজন ব্লক-ডি/২-এর বাসিন্দা মৃত নুর সালামের ছেলে মো. আয়াছ (২১)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে ক্যাম্পের এ/৩ ব্লক এলাকা হতে সোনা মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে, একইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে ক্যাম্পের বি/৫ এলাকা থেকে মো. আয়াছকে আটক করা হয়।

আটক রোহিঙ্গার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।তিনি আরও জানান, উদ্ধার ইয়াবাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আগেরামু পূর্বাঞ্চল প্রেস ক্লাবের সভাপতি এস এম হুমায়ুন কবিরের রামু প্রেস ক্লাবে যোগদান
পরেরোহিঙ্গা ক্যাম্পে শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ২