বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে স্কাস

0
55

বার্তা পরিবেশকঃ

সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) এর উদ্যোগে, ইডুকো বাংলাদেশ এর অর্থায়নে, আজ বিশ্ব পরিবেশ উপলক্ষে ০৫ জুন ২০২২ ইং তারিখ, রোজ রোববার বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন হয়।

উক্ত বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব মহোদয়। উখিয়া উপজেলার আশ্রয়ন প্রকল্প ও মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় জনসাধারণ, শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীদের সহায়তায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, ইডুকো বাংলাদেশ প্রতিনিধি সুমি শিউলী (হেড অব হিউম্যানিটেরিয়ান), ফাতেমা আকতার(প্রজেক্ট ম্যানাজার), সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) প্রতিনিধি তৌহিদুল মোস্তফা (ইমারজেন্সি রেসপন্স ফোকাল কক্সবাজার), তাজনিন আকতার (প্রকল্প সমন্বয়ক) ও অন্যান্য স্কাস অফিস স্টাফগণ।

আগেসেমিতে রামুর হোঁচট, স্বপ্নের ফাইনালে চকরিয়া
পরেজাতীয়তাবাদী মহিলা দল কক্সবাজার জেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা